রাজধানীতে ছিনতাইকারীর কবলে ঢাবি শিক্ষার্থী 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২

রাজধানীর পল্টন মোড়ে চলন্ত রিকশায় ছিনতাইকারীর কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মাস্টার্স শিক্ষার্থী। ছিনতাইকারী তার কানের দুল হ্যাঁচকা টান দিয়ে ছিনিয়ে নেওয়ায় ওই শিক্ষার্থীর কানের লতি ছিঁড়ে গুরুতর জখম হয়েছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম সোহানা জামান (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী এবং তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার হুগুলডাঙ্গা গ্রামে। 

আহত শিক্ষার্থী জানান, রাতে কমলাপুর থেকে রিকশাযোগে বিশ্ববিদ্যালয়ের হলের দিকে যাচ্ছিলেন তিনি। রিকশাটি পল্টন মোড় অতিক্রম করার সময় পেছন থেকে এক ছিনতাইকারী আকস্মিকভাবে তার বাম কানের দুলে হ্যাঁচকা টান দেয়। এতে কানের লতি ছিঁড়ে দুলটি নিয়ে ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়। 

রক্তাক্ত অবস্থায় সোহানা জামান নিজেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শিক্ষার্থী হাসপাতালের নাক-কান-গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে রাতেই তিনি হাসপাতাল ত্যাগ করেন। 

/এআইবি/এসএন‌কে/এসটি/  
সম্পর্কিত
ছাত্রদল নেতা নয়ন হোসেন গ্রেফতার
১১৭ মোবাইল ফোন উদ্ধার, আইএমইআই নম্বর প্রকাশ
কমলাপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযানে এসআরবি 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না রাবির সেই শিক্ষার্থীকে
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না রাবির সেই শিক্ষার্থীকে
মিরপুরে ‘ফোর স্টার গ্রুপ’র ৩ ভাই গ্রেফতার
মিরপুরে ‘ফোর স্টার গ্রুপ’র ৩ ভাই গ্রেফতার
রোমান্টিক হিপোক্রেসি: সঙ্গীর বেলায় প্রতারণা, নিজের বেলায় অজুহাত?
রোমান্টিক হিপোক্রেসি: সঙ্গীর বেলায় প্রতারণা, নিজের বেলায় অজুহাত?
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি