পাবনার নির্বাচিত ৫ এমপিকে শুভেচ্ছা জানালো শেকড় পাবনা ফাউন্ডেশন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৮ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২১

দীর্ঘ প্রায় ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহসপতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শেকড় পাবনা ফাউন্ডেশন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সংসদীয় আসন ৬৮ (পাবনা-১) থেকে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, আসন ৬৯ (পাবনা-২) থেকে এ কে এম সেলিম রেজা হাবিব, আসন ৭০ (পাবনা-৩) থেকে মাওলানা আলী আজগর, আসন ৭১ (পাবনা-৪) থেকে অধ্যাপক আবু তালেব মন্ডল এবং আসন ৭২ (পাবনা-৫) থেকে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জনসাধারণের সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছেন। 

বিবৃতিতে ফাউন্ডেশনটি উল্লেখ করে, দীর্ঘ সময় পর গণতান্ত্রিক পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে সাধারণ মানুষ ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নতুনভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং নিজ নিজ নির্বাচনি এলাকার সার্বিক উন্নয়নে প্রতিশ্রুত ভূমিকা আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করবেন— এমন আশা প্রকাশ করা হয়। 

বিবৃতিতে আরও বলা হয়, পাবনার দীর্ঘদিনের অবহেলিত অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত রয়েছে শেকড় পাবনা ফাউন্ডেশন। সংগঠনটি এলাকার উন্নয়নে সব ধরনের গঠনমূলক উদ্যোগে সক্রিয় সহযোগিতার অঙ্গীকারও ব্যক্ত করেছে। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
সর্বশেষ খবর
ঠাকুরগাঁও-১ আসনে ভালো নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর: সিইসি
ঠাকুরগাঁও-১ আসনে ভালো নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর: সিইসি
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে যা বলছে পুলিশ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে যা বলছে পুলিশ
স্টুডিও ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার তদন্ত-বিচার দাবি গণসংহতির
স্টুডিও ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার তদন্ত-বিচার দাবি গণসংহতির
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী