নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫১

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শপথ পড়ানোর জন্য সিইসিকে চিঠি দিয়েছে সংসদ সচিবালয়। চিঠিটি পেয়েছেও ইসি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পাঠানো চিঠি একটু আগেই আমরা পেয়েছি।”

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হবে। কয়েক দফায় শপথ পাঠ হতে পারে। সেক্ষেত্রে গ্রুপ ধরে এলে গ্রুপভিত্তিক হবে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সংবিধান অনুযায়ী, স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নির্বাচিত সংসদ সদস্যের শপথ পাঠ করাতে পারবেন। এবার প্রথমবারের মতো সেটি হতে যাচ্ছে।

/এএজে/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
সংসদে রুমিন ফারহানা‘আমাকে গালাগালি করা হয়েছে, এটা সংসদীয় রীতির মধ্যে পড়ে না’ 
র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
সর্বশেষ খবর
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ