আপনার এলাকায় লেবুর ভরি কত!

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৭

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। বিগত বছরগুলোর মতোই এবছরও রমজান আসতেই বাড়তে শুরু করেছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। বাড়তি দামের তালিকা রয়েছে বেগুন, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, খেজুর, ব্রয়লার মুরগি ও মাছ। তবে সবকিছু ছাড়িয়ে আলোচনায় লেবুর দাম। রাজধানী ঢাকার বাজারে ভালো মানের এক হালি লেবু ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার বাইরেও স্বাভাবিকের তুলনায় লেবুর দাম হঠাৎই বেড়েছে বহুগুণে।

এ অবস্থায় অনেকেই লেবুকে স্বর্ণের সঙ্গে তুলনা করছেন। সাধারণত লেবু হালিতে বিক্রি হলেও অনেকেই রসিকতা করে এটিকে স্বর্ণ পরিমাপের একক “ভরি” হিসেবে কেনাবেচার কথা বলছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে।

“আপনার এলাকায় লেবুর ভরি কত” এমন প্রশ্নবোধক পোস্টে রসিকতায় মেতেছেন নেটিজেনরা। তবে, রসিকতা করলেও বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার দাবি সবার।

এদিকে, হঠাৎ লেবুসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গে বিক্রেতারা বলছেন, রোজার শুরুর দিকে বেশ কিছু পণ্যের চাহিদা বাড়ে। চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় এসব পণ্যের দাম বেড়েছে। এই সুযোগে কেউ কেউ অতিরিক্ত দামও রাখছেন বলেও স্বীকার করছেন তারা। 

/এম/  
সম্পর্কিত
জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি কমলো কীভাবে
আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুলাইয়ে
মিল্কভিটা দুধের দাম কেন বাড়লো
সর্বশেষ খবর
রবিবার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
রবিবার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
রোড ডিভাইডারে ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
রোড ডিভাইডারে ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ঢামেকে কারাবন্দির মৃত্যু
ঢামেকে কারাবন্দির মৃত্যু
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম