প্রথম রোজায় শ্রমজীবীদের সঙ্গে ইফতার করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৭

রমজানের প্রথম দিনে শ্রমজীবী মানুষের সঙ্গে ইফতার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল।

এতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, তিনি সব সময় মেহেনতি মানুষের জন্য রাজনীতি করেন। ভবিষ্যতে তাদের জীবনযাত্রার উন্নয়ন ও সমস্যার সমাধানে কাজ করে যাবেন। এ আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

ইফতারের আগে মিলাদ মাহফিলে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক আশরাফুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন– ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান, সমন্বয়ক আরিফুর রহমান তুষার।

/এমকে/আরকে/
সম্পর্কিত
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
‘ফ্যাসিবাদী আমলে কেউ প্রতিবাদ করলেই গুম করা হতো’
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল