কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০১

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাজ্জাদুল আলম খান তপু, সাবেক সভাপতি আমজাদ হোসেন ও আবু জাফর সূর্য।

বক্তারা অভিযোগ করেন, আগস্টের পরবর্তী সময়ে মব সন্ত্রাস করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয় দখল করে নেওয়া হয়েছে। মানুষের ভিন্নমত থাকতেই পারে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তাই বলে মব করে কারও অধিকার হরণ করা কোনও সভ্য সমাজের কাজ হতে পারে না। অবিলম্বে নিজেদের কার্যালয় খুলে দেওয়ার দাবি করেন সাংবাদিক নেতারা।

তারা কারাগারে আটক ভিন্নমতের সাংবাদিকদের মুক্তি দাবি জানান।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মান জানানো হয়।

/এমকে/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম