জুরাইনে লেগুনা-মিনিবাস সংঘর্ষে নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০

যাত্রাবাড়ির জুরাইনে লেগুনা ও মিনি বাসের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।

জানা গেছে, সকালে লেগুনা ও মিনিবাসের সংঘর্ষে আজিজুল ও সাইফুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে দু’জনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ দু’টি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

নিহত আজিজুলের বাসা গেন্ডারিয়ায়। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। আর সাইফুল ইসলাম গেন্ডারিয়ার বিআইটি রোডের পাশে থেকে একটি ওয়ার্কশপে কাজ করতেন। 

/আইএ/এআইবি/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম