শিশুর মর‌দেহ উদ্ধার, বিচা‌রের দা‌বি‌তে হাতিরঝিল থানার সামনে অবস্থান

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৭

রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে হাতিরঝিল থানার সামনে অবস্থান নিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিক্ষুব্ধরা থানার সামনে অবস্থান নেন।

হাতিরঝিল থানার এএসআই বাসুদেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে পশ্চিম উলন এলাকায় শাহজাহান সাহেবের বাড়ির নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় জমে থাকা পানির মধ্যে থেকে তাহেদী আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা দাবি করছেন এটি হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তারা থানার সামনে অবস্থান নিয়েছেন। স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে।

জানা গেছে, মৃত শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়তো। সে কুমিল্লা জেলার তিতাস উপজেলার আলীর গাঁও গ্রামের গার্মেন্টস কর্মী মো. লিটন মিয়ার মেয়ে। উলন এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো মেয়েটি। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় শিশুর স্বজনরা হত্যা মামলা দায়েরের দাবি জানিয়েছেন। পুলিশ তাদের দাবি অনুযায়ী মামলা নিচ্ছে। সুষ্ঠু তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ বের করা হবে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম