নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে: ডা. জুবাইদা রহমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৪

নারীদের পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, “সরকার বিশ্বাস করে নারীর মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা হলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায্যতা অর্জন সহজ হবে।” 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতায় উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশে ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের সন্তানরা যেন অগ্রাধিকার পায়, সে লক্ষ্যে কাজ চলছে। এ কারণে মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য ‘তৃতীয় ভাষা’ শিক্ষা এবং কারিকুলামে ‘কারিগরি শিক্ষা’ বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।”

ইফতারের আগে ডা. জুবাইদা রহমান সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তিনি শিশুদের নিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পদস্থ কর্মকর্তারা ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
পারিবারিক শিক্ষার দিকে সবার নজর দেওয়া উচিত: প্রধানমন্ত্রী
সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম