নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নারীমুক্তি কেন্দ্রের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৭ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৭

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে বিভিন্ন কর্মজীবী নারীরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, সাধারণ সম্পাদক নিলুফা ও ইয়াসমিন শিল্পীসহ বিভিন্ন সংগঠনের নেত্রীরা।

তারা বলেন, নরসিংদীতে কিশোরীকে যেভাবে পাশবিকতার মাধ্যমে হত্যা করা হয়েছে, তার নিন্দা জানানোর ভাষা নেই। অবিলম্বে ধর্ষক ও খুনিদের গ্রেফতার করে বিচার করতে হবে। এছাড়াও সারা দেশে অব্যাহত নারী নিপীড়নের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
সর্বশেষ খবর
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
বিজয়কে কটাক্ষ, বিরক্ত রাশমিকা! সাইবার সেলে অভিযোগ তারকা দম্পতির
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সানায়ে তাকাইচি
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সানায়ে তাকাইচি
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর মিললো নিখোঁজ শিক্ষিকার মরদেহ
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর মিললো নিখোঁজ শিক্ষিকার মরদেহ
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান