ইফতারে গিয়ে গ্রেফতার সাবেক এমপি শাহ আলম কারাগারে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মার্চ ২০২৬, ১৭:৫৬আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৭:৫৬

ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে গিয়ে রমনার আইডিইবি ভবন থেকে গ্রেফতার হওয়া পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ আলমকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তারা জামিন আবেদন করেছিলেন। তবে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আর কোনও মামলা আছে কিনা— সেই বিষয়ে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।  

এর আগে শনিবার সন্ধ্যায় ইফতার মাহফিলে অংশ নিতে গিয়ে রমনার আইডিইবি ভবন থেকে শাহ আলমকে আটক করে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এদিন ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন রমনা মডেল থানার এসআই নবী হোসেন।  

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, শাহ আলম শনিবার কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্যে রমনা মডেল থানাধীন আইডিইবি ভবনে আসেন। তিনি আওয়ামী শাসন আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করছেন এবং তার নামে একাধিক মামলা রয়েছে মর্মে স্থানীয় জনসাধারণ তাকে আটক করে এবং পুলিশে হস্তান্তর করেন। থানায় নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সন্তোষজনক জবাব দিতে না পারায় তিনি কোনও আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত আছে মর্মে যুক্তি সঙ্গতভাবে সন্দেহ হওয়ায় তাকে ৫৪ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়। তার  বিষয়ে থানার রেকর্ডপত্র পর্যালোচনা করা হচ্ছে এবং বিদেশে যাতায়াতের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এমতাবস্থায়  সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।  

উল্লেখ্য, শাহ আলম নবম জাতীয় সংসদে পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের এমপি এবং পিরোজপুর জেলা ও উপজেলা আওয়ামী কমিটির সদস্য ছিলেন। 

 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের