আরএফইডির সভাপতি হলেন কাজী জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ মার্চ ২০২৬, ১৪:১৮আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৪:১৮

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ-দৌলা। 

গতকাল রবিবার (১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ এর চেয়ারম্যান সাংবাদিক কাজী হাফিজ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অন্য দুই সদস্য সদস্য হারুণ আল রশীদ ও মঈনুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। 

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল পেয়েছেন ৫৩ ভোট। তিনি আগের কমিটিতেও সভাপতি ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী মাছরাঙা টেলিভিশনের নিয়াজ মোর্শেদ পেয়েছেন ২৯ ভোট। সহসভাপতি পদে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডেইলি সানের সিনিয়র স্টাফ রিপোর্টার আনম মুহিবুব উজ জামান পেয়েছেন ৩৯ ভোট। 

সাধারণ সম্পাদক পদে বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ-দৌলা ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলোকিত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মো. আরিফুল ইসলাম ৩২ ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার গোলাম রাব্বানী পেয়েছেন ১২ ভোট। 

এছাড়া যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার এমএম লিংকন। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন আরটিএনএনের সিনিয়র রিপোর্টার এস এম নাঈম। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. আল-আমিন। দফতর সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের সিনিয়র রিপোর্টার নাজনীন আক্তার লাকী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তোফাজ্জাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। 

কার্যনির্বাহী সদস্য পদে এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল, দেশ রুপান্তরের নিজস্ব প্রতিবেদক রিয়াজ হোসেন, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মাসুদ রায়হান পলাশ ও আমার দেশের স্টাফ রিপোর্টার মো. জাহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন।  

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম