রাজধানীতে ডিশ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৬, ১৫:২৩ আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৫:২৩

রাজধানীর ভাটারা এলাকার একটি ভাড়া বাসা থেকে মাহমুদুল হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডিশ ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত মাহমুদুল হোসেন পটুয়াখালী সদরের মশিপুর এলাকার বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে। তিনি ভাটারা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

ভাটারা থানার এসআই রিফাত আল-আফসানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার একটি কক্ষের সিলিং ফ্যানের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাহমুদুলের মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাহমুদুল কেবল লাইনের ব্যবসা করতেন। ব্যবসায়িক কারণে বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হয়ে তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে ভর্তি ১৬৮
‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, বলার দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর, ২০২৬)
চটের বস্তা বিছিয়ে শুরু সেই পাঠশালা, এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
চটের বস্তা বিছিয়ে শুরু সেই পাঠশালা, এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত
যুক্তরাষ্ট্রের হাসপাতালের সহযোগিতায় মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ
যুক্তরাষ্ট্রের হাসপাতালের সহযোগিতায় মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড