লাইটার জাহাজকে ‘ভাসমান গুদাম’ বানানোর দায়ে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মার্চ ২০২৬, ১৬:৩১আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৬:৩১

যশোরের নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে নৌপরিবহন অধিদফতর। বৃহস্পতিবার (৫ মার্চ) অধিদফতরের গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। ১০ দিনের বেশি সময় জাহাজ অপেক্ষমাণ রাখার দায়ে দুটি কনসাইনি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। 

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘ সময় জাহাজ আটকে রেখে মালামাল খালাস না করায় ‘এস এস শিপিং’ এবং ‘নোয়াপাড়া ট্রেডিং’ নামক দুটি প্রতিষ্ঠানকে কৃষি পণ্য বিপণন আইনের ১৯ (ঠ) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নৌপরিবহন অধিদফতরের স্পেশাল অফিসার (মেরিন সেফটি) রোকসানা খাইরুন নেছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

অভিযানকালে চট্টগ্রাম বন্দর থেকে আগত ৪১টি লাইটার জাহাজ পরিদর্শন করা হয়। এর মধ্যে ২৬টি চট্টগ্রাম থেকে গম, মসুরি ডাল, সার ও সালফেট নিয়ে এসেছে এবং বাকি ১৫টি মোংলা বন্দর থেকে সার ও কয়লা বহন করে এনেছে। পরিদর্শনে দেখা যায়, চট্টগ্রাম থেকে আসা ৮টি এবং মোংলা থেকে আসা ৩টি জাহাজ ১০ দিনের বেশি সময় ধরে অপেক্ষমাণ ছিল। ২০ দিনের বেশি সময় ধরে আটকে ছিল ৩টি জাহাজ। অভিযানে ৭ দিনের বেশি অপেক্ষমাণ জাহাজগুলোকে দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেওয়া হয়। 

অভিযান চলাকালে দেখা যায়, নোয়াপাড়া নদীবন্দরের সকল ঘাটে পণ্য খালাস কার্যক্রম পূর্ণ গতিতে চলছে। তবে পণ্যবোঝাই জাহাজের তুলনায় ঘাটের সংখ্যা কম হওয়ায় খালাসে কিছুটা বিলম্ব হচ্ছে। এছাড়া খাদ্যশস্য ম্যানুয়াল পদ্ধতিতে খালাস করায় যান্ত্রিক পদ্ধতির তুলনায় সময় বেশি লাগছে। 

নৌপরিবহন অধিদফতর জানিয়েছে, লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে কৃত্রিম সংকট তৈরি বা বন্দরের শৃঙ্খলা নষ্ট করার প্রচেষ্টা রুখতে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশি নাবিকদের আরব আমিরাতসহ অন্যান্য দেশে ভিসা জটিলতা সমাধানের নির্দেশ 
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, সংসদে জানালেন নৌমন্ত্রী 
তেল দূষণ ও জাহাজডুবির ক্ষতিপূরণে নতুন পথ
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?