ফেব্রুয়ারিতে সড়ক, রেল ও নৌপ‌থে দুর্ঘটনায় নিহত ৪৭৭ জ‌ন 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৬ মার্চ ২০২৬, ২০:১৬আপডেট : ০৬ মার্চ ২০২৬, ২০:১৬

চল‌তি বছ‌রের ফেব্রুয়ারি মাসে দেশের সড়ক, রেল ও নৌপথে ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত এবং ১ হাজার ১৯৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সড়কে। ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ হাজার ১৮১ জন।  

শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি রা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে সংস্থা‌টি বল‌ছে, ফেব্রুয়ারি মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত ও ১ হাজার ১৮১ জন আহতের তথ্য প্রকাশিত হয়েছে। এই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত, ১১ জন আহত, নৌপথে ৬টি দুর্ঘটনায় নিহত ৪ জন ও আহত ৫ জন হয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত এবং ১ হাজার ১৯৭ জন আহত হয়েছেন। 

সড়কপথে দুর্ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এই সময়ে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭০ শতাংশ, নিহতের ৩৭ দশমিক ৩৬ শতাংশ ও আহতের ১১ দশমিক ৬০ শতাংশ। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১১৩টি দুর্ঘটনায় ১১৫ জন নিহত ও ৩৮৭ জন আহত হয়েছেন। 

সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে। ২২টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। 

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৫৬ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ৯৩ জন চালক, ৭৬ জন পথচারী, ২০ জন পরিবহন শ্রমিক, ৫৮ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক, ৬৩ জন নারী, ৫৫ জন শিশু, ২ জন সাংবাদিক, ২ জন বীর মুক্তিযোদ্ধা এবং ৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। 

তাদের মধ্যে নিহত হয়েছেন— ৩ জন পুলিশ সদস্য, ৩ জন সেনা সদস্য, ১ জন ফায়ার সার্ভিস সদস্য, ২ জন আনসার সদস্য, ২ জন বীর মুক্তিযোদ্ধা, ৮৫ জন বিভিন্ন পরিবহনের চালক, ৭২ জন পথচারী, ৪৩ জন নারী, ৪১ জন শিশু, ৪৭ জন শিক্ষার্থী, ১২ জন পরিবহন শ্রমিক, ৪ জন শিক্ষক ও ৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। 

এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৬৮৭টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৬ দশ‌মিক ৩৪ শতাংশ মোটরসাইকেল, ২৩ দশ‌মিক ৭২ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫ দশমিক ২৮ শতাংশ বাস, ১৪ দশ‌মিক ২৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৪ দশ‌মিক ৮০ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৮ দশ‌মিক ৮৭ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশ‌মিক ৪৭ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে। 

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, দুর্ঘটনার ৪১ দশ‌মিক ৭৪ শতাংশ গাড়িচাপা দেওয়ার ঘটনা, ৩৩ দশ‌মিক ২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৭ দশ‌মিক ১৮ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৬ দশমিক ৪৭ শতাংশ বিবিধ কারণে, ০ দশ‌মিক ২২ চাকায় ওড়না পেঁচিয়ে এবং ১ দশ‌মিক ১১ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটেছে।  

সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণ হিসেবে যেসব বিষয় চিহ্নিত করা হয়েছে, সেগুলো হলো— সড়ক পরিবহন সেক্টর পরিচালনায় অনভিজ্ঞতা, আমলাতান্ত্রিক জটিলতা, নীতি ও কৌশলগত দুর্বলতা, সারাদেশে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও নসিমন-করিমন সড়ক-মহাসড়কে অবাধে চলাচল, জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং ও সড়ক বাতি না থাকায় হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, সড়কে মিডিয়ান বা রোড ডিভাইডার না থাকা ও সড়কে গাছপালায় অন্ধ বাঁকের সৃষ্টি, মহাসড়কের নির্মাণ ক্রটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা, উল্টোপথে যানবাহন, সড়কে চাদাঁবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রীবহন এবং বেপরোয়া যানবাহন চালানো এবং বিরামহীন ও বিশ্রামহীনভাবে যানবাহন চালানো। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
সিএনজি অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই দম্পতিসহ ৫ জনের মৃত্যু
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
সর্বশেষ খবর
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে টপকাবে বাংলাদেশ: আইএমএফ
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে টপকাবে বাংলাদেশ: আইএমএফ
অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ ও নিরাপদ গণপরিবহনের দাবিতে গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’
অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ ও নিরাপদ গণপরিবহনের দাবিতে গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’
২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৩৪২
২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৩৪২
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭০
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭০
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা