নারীর অধিকার সুরক্ষায় নিবন্ধন আইন সংস্কারের দাবি প্রজ্ঞার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৭ মার্চ ২০২৬, ১৬:৪৬আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৬:৪৬

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান প্রজ্ঞা জানিয়েছে, আইনগত পরিচয় ছাড়া নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও আইনি ন্যায্যতা অনেকাংশেই অধরা থাকে। নারী ও কন্যার অধিকার নিশ্চিত করতে শক্তিশালী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অত্যন্ত কার্যকর হাতিয়ার।

প্রজ্ঞার মতে, কন্যাশিশুর জন্ম নিবন্ধন তার ভবিষ্যৎ সুরক্ষার প্রথম ধাপ। নিবন্ধন না থাকলে বয়স প্রমাণ সম্ভব হয় না, যা বাল্যবিবাহ প্রতিরোধে বাধা সৃষ্টি করে। বাল্যবিবাহ কন্যাশিশুদের অপ্রাপ্তবয়স্ক মাতৃত্বের ঝুঁকি বাড়ায়, শিক্ষা বঞ্চিত করে এবং সহিংসতার শিকার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। নিবন্ধনহীনতা নারী পাচার ও ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িয়ে পড়ার সম্ভাবনাও বাড়ায়। মৃত্যু নিবন্ধন না থাকলে নারীর মৃত্যুর পর তার সম্পত্তি সুরক্ষিত থাকে না, ফলে আত্মীয়দের মধ্যে বিরোধের ঝুঁকিও বেড়ে যায়।

শনিবার এক বিজ্ঞপ্তিতে প্রজ্ঞা জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ হলেও এখনও প্রায় অর্ধেক মানুষ নিবন্ধনের বাইরে রয়েছেন। আইনগত সীমাবদ্ধতা শতভাগ নিবন্ধন লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন সংশোধন করে পরিবার-নির্ভর ব্যবস্থার পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে নিবন্ধনের দায়িত্ব দিলে, হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু জন্মের মুহূর্তেই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “নারীর অধিকার শুরু হয় তার আইনগত পরিচয় থেকে। স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন বাধ্যতামূলক করা হলে নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ নিবন্ধন অর্জন সম্ভব হবে। পাশাপাশি এটি নারীর অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথও সুগম করবে।”

/এসআই/এম/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান