১৭ মার্চের টিকিটের জন্য রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে ব্যাপক চাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ মার্চ ২০২৬, ১৯:৩৮আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৯:৩৮

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে ১৭ মার্চের টিকিট বিক্রি করা হচ্ছে। দিনটির টিকিটের জন্য রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে ব্যাপক চাপ পড়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য প্রায় এক কোটি ৩০ লাখ হিট পড়ে। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিটের জন্য পড়ে এক কোটি পাঁচ লাখের বেশি হিট।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর সারাদেশে ওই দিনের মোট আসন সংখ্যা এক লাখ ৭৪ হাজার ১৫৩টি।

রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার মধ্যেই পশ্চিমাঞ্চলের প্রায় সাড়ে ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায়। দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে বিক্রি হয়েছে ৫৮ হাজার ৪২৬টি আসনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। সেই সূচি অনুযায়ী, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
জুলাই জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, টিকিট ও খোলার সময় নিয়ে ভোগান্তি
রেলের মানোন্নয়নে মন্ত্রণালয় ও ব্র্যাকের উদ্যোগে কর্মশালা 
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক