অনতিবিলম্বে তথ্য অধিকার কমিশন গঠনের আহ্বান ড. ইফতেখারুজ্জামানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৮ মার্চ ২০২৬, ১৪:৩৩আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৪:৩৩

অনতিবিলম্বে তথ্য অধিকার কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নারী অধিকার ও তথ্য অধিকার আন্দোলন এক সূত্রে গাঁথা। এটিকে আলাদা করে দেখার সুযোগ নেই। গোপনীয়তার সংস্কৃতি থেকে উদারতার সংস্কৃতিতে যাওয়া সহজ জিনিস না। তথ্য অধিকার বাস্তবায়নের প্রতি খুব একটা অগ্রসর হতে পারিনি। গত ১৬ থেকে ১৭ বছরে এটিকে স্বাভাবিকতায় পরিণত করা হয়েছে। ঘাটতি তো আছেই, ঠেকিয়ে রাখা হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, মানবাধিকার কমিশনের মতো তথ্য কমিশনও গঠন হয়নি। অন্তর্বর্তী সরকারও তেমন কোনো সুফল বয়ে আনতে পারেনি। হয়তো অন্তর্বর্তী সরকারেরও কিছু গোপন করার ছিল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোপন করা হয়েছে।

এ সময় অনতিবিলম্বে তথ্য অধিকার কমিশন গঠন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কমিশনারদের পদমর্যাদা গঠন করে দেয়ার দরকার আইনের মাধ্যমে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ইশতেহারে অন্তত ৬টি ধারায় তথ্যের অধিকারের কথা উল্লেখ করা আছে। তাই নতুন সরকারের কাছে এই ইশতেহার সুষ্ঠুভাবে বাস্তবায়নের আহ্বান জানাই। আমরাও সেটি পর্যবেক্ষণ করবো।

/এসএন‌কে/এম/
সম্পর্কিত
মানবাধিকার কমিশনকে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পথে হাঁটছে সরকার: টিআইবি 
মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হলে গণমাধ্যম বেশি চাপে পড়বে: ইফতেখারুজ্জামান 
দুদকের সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: ড. ইফতেখারুজ্জামান 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের