সুফি ঐক্যের আহ্বানে পীর-মাশায়েখদের ইফতার মাহফিল

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৮ মার্চ ২০২৬, ২১:৫৮আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২১:৫৮

দেশের সুফি তরিকার মধ্যে পারস্পরিক ঐক্য জোরদারের আহ্বানে রবিবার (৮ মার্চ) রাজধানীতে পীর-মাশায়েখ ও সুফি সাধকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুরের আমন্ত্রণে আয়োজিত এ মাহফিলে দেশ-বিদেশের পাঁচ শতাধিক পীর-মাশায়েখ, সুফি সাধক, ইসলামী গবেষক ও তরিকতপন্থি গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সুফিবাদের মূল শিক্ষা হলো— ভালোবাসা, সহনশীলতা ও মানবকল্যাণ। এই আদর্শকে সামনে রেখে দেশের বিভিন্ন তরিকার অনুসারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার করা সময়ের দাবি।”  

ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর বলেন, “সুফি পরিমণ্ডলের বিভক্ত অবস্থান দূর করে একটি সমন্বিত অবস্থান তৈরি করা গেলে সমাজে শান্তি, সহমর্মিতা ও নৈতিকতার বার্তা আরও শক্তভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।”  

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— সাইফিয়া দরবার শরীফের হযরত মাওলানা আতায়ে রাব্বী সিদ্দিকী আস-সাইফী, ভারতের আজমির শরীফের ওয়ালী মঞ্জিলের হাজী সৈয়দ ওয়াসিম উদ্দিন চিশতী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, মোহাম্মাদিয়া দরবার শরীফের ড. মোহাম্মদ আহসানুল হাদী, সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির ড. এম আব্দুল কুদ্দুস বাদশা, কলকাতার মেহেদীবাগ দরবার শরীফের মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া আল ওয়াইসী, গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের পীর সাহেব তাজিনুর রহমান, বকশি বাজার খানকা শরীফের শাহ সূফী সৈয়দ আনোয়ার মোবারকি আল কাদরী, নুরে হক দরবার শরীফের আল্লামা হানিফ নূরী,  সুরেশ্বর দরবার শরীফের ড. সৈয়দ শাহ সূফী মুক্তাদির নূরী আল সুরেশ্বরী প্রমুখ। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ইফতার করলেন ডিএনসিসি প্রশাসক 
ইফতার: ক্ষুধার জয়ে মানবতার উৎসব
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ