হাইকোর্টে খালাস পেলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৬, ০০:৪৬আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০০:৪৬

টাঙ্গাইলে শিশু জুয়েল হাসান হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একমাত্র আসামি আব্দুর রহিমকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (৮ মার্চ) বিচারপতি মহিউদ্দীন শামীম ও বিচারপতি জেসমিন আরা বেগমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মুজিবুর রহমান। আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ফজলুল হক খান ফরিদ। তাকে সহযোগিতা করেন শেখ মো. শামসুজ্জামান পাপ্পু, মোহাম্মদ আবুল হাসনাত ও সেতু খান।

এর আগে ২০১৬ সালের ১৮ নভেম্বর টাঙ্গাইলের সদর থানা এলাকার এক ধর্মীয় সভা থেকে রাত ১০টার পর শিশু জুয়েল হাসান নিখোঁজ হয়ে যায়। পরবর্তী দিন সকালে তার মরদেহ ধর্মীয় সভার পাশের একটি ধান খেতে পাওয়া যায়।

পরে ওই ঘটনায় পুলিশ আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি জবানবন্দি নেয়। মামলার বিচার শেষে টাঙ্গাইল জেলা ও দায়রা আদালত মামলার একমাত্র আসামি আব্দুর রহিমকে ২০১৮ সালের ২৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেয়। পরে আসামি সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। আপিল শুনানি শেষে হাইকোর্ট আসামিকে খালাস দিলো।

/বিআই/এবিএম/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম