দুদকের মামলায় জামিন পেলেন আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৬, ১২:৩৭আপডেট : ১১ মার্চ ২০২৬, ১২:৫৫

অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ নিয়ে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পেলেন। সে ক্ষেত্রে তার কারামুক্তিতে বাধা নেই।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি ব্যায়ামাগার থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর আনিস আলমগীরকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক।

গত ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে তাকে এই মামলা গ্রেফতার দেখানো আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে তার ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা।

তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা। আনিস আলমগীরের বৈধ আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয় ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা, টক শো ও কনসালটেন্সি থেকে আয় ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা, প্লট বিক্রি থেকে ২২ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ বাবদ ৩ লাখ ২৪ হাজার ৫৩ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

এ হিসাবে তার ঘোষিত ও গ্রহণযোগ্য আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ বেশি পাওয়া যায়, যা মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ এবং তা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে করা হয়।

উল্লেখ্য, গত ৫ মার্চ সন্ত্রাসবিরোধী আইনে এক মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত।

/এএসএ/আরকে/
সম্পর্কিত
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিকের জামিন নামঞ্জুর 
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর
এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর
দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’
দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেফতার
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক