মঞ্জুর গাড়িতে আওয়ামী দুস্কৃতকারীদের অগ্নিসংযোগ কাপুরুষোচিত: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ১৩:৪২ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৩:৪৫

‘আমার বাংলাদেশ পাটি’ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী দুস্কৃতকারীদের দ্বারা সংঘটিত ও কাপুরুষোচিত। তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রিজভী বলেন, ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠী আবারও দুর্নীতি ও দুঃশাসনের স্বর্গরাজ্য ফিরে পাবার আশায় দেশব্যাপী বিরোধী নেতাকর্মীসহ সাধারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চারের লক্ষে হামলা ও খুন-জখমের মাধ্যমে ত্রাস সৃষ্টি শুরু করেছে।

তিনি বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগের ঘটনা তাদের সেই অপতৎপরতারই অংশ। একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ ধরনের অগ্নিসংযোগ, হামলা, মানুষ হত্যা ও নির্যাতনের মাধ্যমে দেশের অকুতোভয় জনতাকে ভীত করা যাবে না। জনগণ আওয়ামী স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে যেমন বাধ্য করেছে, একইভাবে সন্ত্রাসীদের বর্তমান নানা অরাজকতা-অপতৎপরতা রুখে দেবে।

তিনি বলেন, আগুন সন্ত্রাস ও খুন-জখম চালিয়ে ফ্যাসিস্টরা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরণের ন্যাক্কারজনক ও বর্বরোচিত ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য এসব দুস্কৃতিকারিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।

উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে অবস্থিত এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
এনসিপি নেতা মাহিনের বাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ
শ্রীমঙ্গলে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, এলাকায় উত্তেজনা
মিরপুরে গুদামে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৫
সর্বশেষ খবর
মেহেরপুর সীমান্তে  ৪ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা বিজিবির
মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা বিজিবির
মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান
মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ১২৪ জন গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ১২৪ জন গ্রেফতার
অভিষেকেই বাজিমাত: বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এখন অ্যানথ্রপিক
অভিষেকেই বাজিমাত: বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এখন অ্যানথ্রপিক
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট