মোহাম্মদপুরে বিড়াল হত্যা করে ৬ মাসের সাজা পেলেন এক ব্যক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৬, ১৩:২৫ আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৪:৩১

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় আকবর হোসেন শিবলু নামে একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাই তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গত ৩ ফেব্রুয়ারি মামলার বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন। পরে ওইদিন রায়ের তারিখ পিছিয়ে আজ বুধবার নতুন তারিখ নির্ধারণ করা হয়।

গত ২ ডিসেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় আদালত মোট চার জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

পরে পুলিশ তদন্ত শেষে আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে। এর ভিত্তিতে গত ১৪ জুলাই আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়ালটি নিখোঁজ হয়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটি নিথর হয়ে পড়লেও তিনি পা দিয়ে চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক সাক্ষী বিষয়টি দেখে বাদীকে জানান। পরে সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত নিশ্চিত হন যে, আসামি ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নিষ্ঠুরভাবে হত্যা করেছেন।

/এএসএ/এমএএল/আরকে/
সম্পর্কিত
বিয়ের ২০ দিনের মাথায় ড্রাইভারের সঙ্গে পালালেন বিএনপি নেতার স্ত্রী
রিকশাচালক হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা তরুণ কারাগারে
সর্বশেষ খবর
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
মাদ্রাসাশিক্ষককে থাপ্পড় মারা রুমিকে গ্রেফতারে অভিযানের খবরটি বিভ্রান্তিকর: রাশেদ খাঁন
মাদ্রাসাশিক্ষককে থাপ্পড় মারা রুমিকে গ্রেফতারে অভিযানের খবরটি বিভ্রান্তিকর: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা