রিকশাচালক হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৬, ১৮:০৪ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৮:০৪

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় রিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার (২৩ অক্টোবর) ডা. দীপুমনিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক রিদুয়ানুল। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত দীপু মনিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন,গত বছরের ৩ ফেব্রুয়ারি আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। পরে আদালতের অনুমতি নিয়ে দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল করে তার জামিন চেয়েছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

তদন্ত কর্মকর্তা কারাগারে পাঠানোর আবেদনে উল্লেখ করেন, দুই দিনের জিজ্ঞাসাবাদে দীপু মনি এ ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার (২৮)। এ সময় আন্দোলন দমনে আসামিদের ছোড়া গুলি তাঁর বাম পাঁজরে লেগে ডান বগল দিয়ে বেরিয়ে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ওই বছরের ২১ আগস্ট হাফিজুলের বাবা মো. আবুবকর শিকদার বাদী হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে বাড্ডা থানায় মামলা করেন।

 

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা তরুণ কারাগারে
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার
সর্বশেষ খবর
ট্রাক আছড়ে পড়েছে প্রাইভেটকারের ওপর, ভেতরে থাকা মা-ছেলে নিহত
ট্রাক আছড়ে পড়েছে প্রাইভেটকারের ওপর, ভেতরে থাকা মা-ছেলে নিহত
এনসিপির কমিটি নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য, বললেন, ‘ছাগল চোরও পদ পেয়েছে’
এনসিপির কমিটি নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য, বললেন, ‘ছাগল চোরও পদ পেয়েছে’
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন
পরীমণির পর বধূ সাজে তানজিন তিশা, ‘শাকিব খান’ কী লিখলেন