ঢাকাগামী লঞ্চে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি 
১১ মার্চ ২০২৬, ২২:০০আপডেট : ১১ মার্চ ২০২৬, ২২:০০

নোয়াখালীর হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুজন হলেন মো. সাকিব উদ্দিন (২৬) ও মো. নুরুজ্জামান মিঠু (৩২)। গতকাল সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সক্রিয় কর্মী বলে অভিযোগ উঠেছে। তাদের শাস্তির দাবিতে বুধবার (১১ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় কমিটি।

পুলিশ জানিয়েছে, গত রবিবার ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ওই কলেজছাত্রীর বাবা হাতিয়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে মেয়েকে তুলে দিয়েছিলেন। লঞ্চের কেবিনে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ এসেছে।

গ্রেফাতারকৃ দুজনের এনসিপির সম্পৃক্ততার বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, "ওরা হয়তো দলে পদে নেই। কিন্তু আমরা সেখানকার স্থানীয়দের কাছ থেকে শুনেছি যে তারা হান্নান মাসুদের লোক।"

সমাবেশে বক্তব্য রাখার সময় শিমুল কুম্ভকার সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু গ্রুপের কথা উল্লেখ করে বলেন, "শিশু থেকে শুরু করে যেকোনও বয়সের মেয়েদের ছবি সেখানে আপলোড করা হয় এবং অশ্লীল মন্তব্য ও নানা ধরনের কটূক্তি করা হয়।”

এসব গ্রুপ একের পর এক বেড়েই চলেছে এবং এক ধরনের "পার্ভার্সন এখানে প্র‍্যাক্টিস করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশ থেকে এ ধরনের যত গ্রুপ রয়েছে সেগুলোর সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয়, মহানগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

/এম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী