এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন্ধ: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ১৩:৫৪আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৬:১১

এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে উল্লেখ করে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে শেষ মুহূর্তে ট্রেনের ছাদে বা অননুমোদিতভাবে যাত্রী ওঠার প্রবণতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ থেকে ট্রেনযাত্রা শুরু হয়েছে। ঈদযাত্রার প্রথম দিনেই রাজধানীর রেলস্টেশনগুলোতে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শেখ রবিউল আলম বলেন, ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত ধাপে ধাপে ঈদযাত্রার অগ্রিম টিকিট অনলাইনে ছাড়া হয়। অগ্রিম টিকিট বিক্রির সময়ে অনলাইনে প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।

মন্ত্রী বলেন, ঈদযাত্রার প্রথম দিন সকাল পর্যন্ত ২১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগই নির্ধারিত সময়ে যাত্রা শুরু করেছে। মাত্র দুটি ট্রেন প্রায় ৪০ মিনিট বিলম্বে ছেড়েছে।

তিনি জানান, যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে কেউ কেউ ভবিষ্যতে এই সেবার মান ধরে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

এ বিষয়ে শেখ রবিউল আলম বলেন, যাত্রীসেবার মান বজায় রাখতে রেলওয়ে সর্বোচ্চ চেষ্টা করবে এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করা হবে।

ঈদে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ট্রেনের কোচও বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মিটার গেজ ট্রেনে ১২৪টি এবং ব্রড গেজ ট্রেনে আরও প্রায় ১৪টি কোচ যুক্ত করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৩৬ থেকে ৪২ হাজার যাত্রীকে পরিবহনের সক্ষমতা তৈরি হয়েছে।

স্টেশন পরিদর্শনকালে আরও ছিলেন– রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য: শেখ রবিউল আলম
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক