মার্কিন সরকারি সুবিধার অপব্যবহার করলে কঠোর পরিণতি:  দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপার্ট
১৪ মার্চ ২০২৬, ১৭:০২আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৭:০২

বিদেশি দর্শনার্থীরা যদি যুক্তরাষ্ট্র সরকারের সুবিধার অপব্যবহার করে তাহলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখোমুখি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (১৪ মার্চ) দূতাবাসের এক বার্তায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।

দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে অথবা সেসবের ওপর নির্ভরশীল হয়ে পড়লে তাদের ভিসা বাতিল করা হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য অযোগ্য ঘোষিত হতে পারেন।

বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ বহন করার জন্য প্রস্তুত থাকা জরুরি। ভ্রমণের পরিকল্পনা করার সময় সম্ভাব্য জরুরি পরিস্থিতি—যেমন ভ্রমণে বিঘ্ন বা চিকিৎসা সংক্রান্ত খরচ মোকাবিলার মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা আছে কি না তা নিশ্চিত করতে হবে।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, সুবিধার অপব্যবহার দীর্ঘমেয়াদি পরিণতি ডেকে আনতে পারে। এতে ভবিষ্যতে কেউ যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার সুযোগ হারাতে পারেন।

এর আগেও অনভিবাসী ভিসাধারীদের আর্থিক স্বচ্ছলতা বিষয়ে সতর্ক করেছিল ঢাকার মার্কিন দূতাবাস। সে সময় বলা হয়, ভ্রমণের উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা সহায়তা নিলে সেটিকে ভিসার অপব্যবহার হিসেবে বিবেচনা করা হতে পারে। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হয়ে যেতে পারেন।

/এসও/এমএএল/
সম্পর্কিত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি