বিভিন্ন কারাগারে বন্দি ৫ কয়েদিকে মুক্তি দিলো সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৬, ১৩:৪৭ আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৬:০৬

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিভিন্ন কারাগারে বন্দি ৫ জন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার।

মুক্তিপ্রাপ্তরা হলেন—চাঁদপুর কারাগারের আকাশ রিশি প্রকাশ দাশ, গাজীপুর জেলা কারাগারের রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারের জিকারুল হক জিকু ও নুরুজ্জামান এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আব্দুল করিম।

কারা অধিদফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কারা অধিদফতর জানায়, তারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিশেষ বিবেচনায় সরকার তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

অধিদফতর আরও জানায়, গত ১১ মার্চ তাদের কারামুক্তির আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। আদেশটি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছানোর পর পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন মুক্তিও পেয়েছেন।

 

/আইএ/এমএএল/
সম্পর্কিত
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট 
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
ব্যারাকে ফেরেননি কারারক্ষী, কলেজছাত্রী ‘প্রেমিকা’ নিয়ে রাত কাটালেন হাসপাতালে
সর্বশেষ খবর
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
এক বন্দর থেকে ৫৪ লাখ টাকার সরকারি গম চুরি করে জাহাজে আরেক বন্দরে নিলেন তারা
এক বন্দর থেকে ৫৪ লাখ টাকার সরকারি গম চুরি করে জাহাজে আরেক বন্দরে নিলেন তারা
মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার
মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন