জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে নবনিযুক্ত পাঁচ সিটি প্রশাসকের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৬, ১৪:৩২আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৪:৩২

রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন দেশের পাঁচ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। এ সময় তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রবিবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে তারা শেরে বাংলা নগরে অবস্থিত কবরস্থানে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা বিশেষ মোনাজাতে অংশ নেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সম্মান প্রদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

প্রতিক্রিয়া ব্যক্ত করে বরিশাল সিটির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘‘গত ১৭ বছরে বরিশাল সিটিতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আমরা নগরীকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে চাই। একটি সুন্দর নগর গড়ার পাশাপাশি মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’’

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান রোকন বলেন, ‘‘আমাদের প্রথম কাজ হবে সিটি করপোরেশনের যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা। পাশাপাশি আমরা নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করবো। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা।’’

এর আগে শনিবার (১৪ মার্চ) সরকার পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

/এমকে/এমএএল/
সম্পর্কিত
বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে জনস্রোত
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা কাশেম ৫ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা