শিকাগো শহরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৬, ১৪:৪৭ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:৪৭

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একেবারে কেন্দ্রীয় এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। সড়কটির নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানান ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম গোলাম মোর্তোজা।  তিনি জানান, আজ এই নামফলক উন্মোচন করা হয়েছে।   

গোলাম মোর্তোজাে জানান, সড়কটির অন্যতম বড় বিশেষত্ব হলো এর অবস্থান। শিকাগোর সবচেয়ে কেন্দ্রীয় এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি এটি, যার ঠিক পাশেই অবস্থিত বিশ্বখ্যাত ‘উইলিস টাওয়ার’ (সাবেক সিয়ার্স টাওয়ার)। একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হিসেবে স্বীকৃত এই মর্যাদাসম্পন্ন স্থাপনাটির স্থপতি ছিলেন বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ও স্থপতি এফ আর খান।

তার মতে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়তম প্রধানমন্ত্রী, সাহসী রাজনীতিবিদ ও আপসহীন নেতা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার নামে শিকাগোর মতো শহরের প্রাণকেন্দ্রে এই সড়কের নামকরণের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হলো। 

‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির উদ্বোধন করা হয় স্থানীয় সময় দুপুরে ঐতিহাসিক উইলিস টাওয়ারের সামনে। 

সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির উদ্বোধন করেন শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। 

/এসও/আইএএম/
সম্পর্কিত
আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণে প্রস্তুত বাংলাদেশ: রাশেদ খাঁন
এনসিপির সঙ্গে দুপুরে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম, কোন খাতে সবচেয়ে এগিয়ে?
এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম, কোন খাতে সবচেয়ে এগিয়ে?
স্বাধীন বাংলা দল ও আইসিসি ট্রফির স্মৃতিতে সাজবে জাতীয় স্টেডিয়াম
স্বাধীন বাংলা দল ও আইসিসি ট্রফির স্মৃতিতে সাজবে জাতীয় স্টেডিয়াম
ব্যারিস্টার ফুয়াদ বললেন ‘স্লিপ অব টাং’, সতর্ক করলেন ট্রাইব্যুনাল
ব্যারিস্টার ফুয়াদ বললেন ‘স্লিপ অব টাং’, সতর্ক করলেন ট্রাইব্যুনাল
স্কুল-কলেজের গভর্নিংবডির নির্বাচন স্থগিত রাখা কেন অবৈধ নয়, জানতে চান হাইকোর্ট
স্কুল-কলেজের গভর্নিংবডির নির্বাচন স্থগিত রাখা কেন অবৈধ নয়, জানতে চান হাইকোর্ট
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক