সেনাবাহিনীর প্রশিক্ষণ দলের ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৬, ২০:২৪আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২০:২৪

বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।   

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ১২ টা ৪৫  পর্যন্ত মেজর মো. তছিব মাহমুদ অভির (ওসিঅ্যান্ডএস) নেতৃত্বে রাজেন্দ্রপুর সেনানিবাস হতে সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৮ জন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ব্যাবহারিক জ্ঞানার্জনের লক্ষ্যে মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেন। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ডিএমপি জানায়, পরিদর্শনকালে উক্ত প্রশিক্ষণার্থীদের বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম ও সিটিটিসির কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটে বোমা নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত সব ধরনের ইকুইপমেন্ট সংক্রান্তেও ধারণা প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। 

এমন পরিদর্শনের ফলে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর সাথে সিটিটিসির পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও উভয় ইউনিটের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ দলের কর্মকর্তারা সেনাবাহিনীর পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান। 

পরিদর্শনকালে সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত সব অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের