কেরানীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৬, ২১:০৬ আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২১:১২

কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে বাসের ধাক্কায় সুচনা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে যাচাই-বাছাই শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সুচনা বরিশাল মুলাদী উপজেলার জসিম উদ্দিনের মেয়ে।

নিহতের ভাবি আফরোজা আক্তার জানান, সন্ধ্যায় রাস্তা পার হচ্ছিলো সুচনা। ওই সময় একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
 
তিনি বলেন, “বাড়িওয়ালার সঙ্গে আমাদের দ্বন্দ্ব হয়। বিষয়টি থানাকে জানাতে সুচনা তার তিন বছরের মেয়ে সারা মনিসহ আমি ও আমার ১০ বছরের ছেলে আরিয়ানকে নিয়ে কেরানীগঞ্জ থানায় যাচ্ছিলাম। যাওয়ার পথে ইকুরিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে সবাই পার হয়ে গেলেও সুচনা বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

/আইএ/এআইবি/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি