সায়েদাবাদে ঈদযাত্রার ঢল, ছুটছে নাড়ির টানে ঘরমুখো মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৬, ১৪:৫০আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৪:৫০

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশে যাত্রীরা টার্মিনালে জড়ো হতে থাকেন। দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও ঘন হয়ে ওঠে। 

যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময় মেনে বাস ছাড়ছে না অনেক ক্ষেত্রেই। কোথাও দীর্ঘ অপেক্ষা, আবার কোথাও অতিরিক্ত ভাড়ার চাপ— সব মিলিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। তবুও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসব কষ্টকে তুচ্ছ করেই বাড়ির পথে রওনা দিচ্ছেন তারা। 

ঘরমুখো মানুষের ভিড় (ছবি: নাসিরুল ইসলাম)

একাধিক যাত্রী জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাসে উঠতে পারছেন না অনেকে। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট সংগ্রহ করছেন। আবার কিছু পরিবহনে আসন সংখ্যার তুলনায় বেশি যাত্রী নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।  

মাহিবুর রহমান যাচ্ছেন কুমিল্লা। বললেন, “সব জায়গায় টিকে-ভাড়া বেশি। তাও বাড়ি তো যেতে হবে। সব আত্মীয় বাড়িতে। একটু টাকা বেশি লাগলেও বাড়ি গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আনন্দ আলাদা।”   

ঘরমুখো মানুষের ভিড় (ছবি: নাসিরুল ইসলাম)

অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীচাপ বেশি হওয়ায় নির্ধারিত সময়সূচি ঠিক রাখা কঠিন হয়ে পড়ছে। সড়কে যানজট থাকায় অনেক বাস নির্ধারিত সময়ে টার্মিনালে পৌঁছাতে পারছে না, ফলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।  

সব মিলিয়ে নানা ঝামেলা ও ভোগান্তি থাকলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফেরার এই যাত্রায় মানুষের আগ্রহে কোনও ভাটা নেই। পরিবারের টানে সব কষ্ট সহ্য করেই বাড়ির পথে ছুটছেন।  

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম