বগুড়া-৬ আসনের উপনির্বাচন

সাড়ে ৪ লাখ ভোটারের ভোটকেন্দ্র ১৫০টি, ইসির গেজেট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ১৭:৪১আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৭:৪১

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া-৬ আসনের উপনির্বাচন। আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে আসনটির ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমশিন (ইসি)। এতে জানানো হয়, এ আসনে স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি। আর ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন।

মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
 
ইসি থেকে বলা হয়, বগুড়া-৬ আসনটি বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত। এতে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন আছে। এ আসনে স্থায়ী ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি। এতে ভোটার সংখ্যা চার লাখ ৫০ হাজার ৩০৭ জন। আর পোস্টাল ব্যালট কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৭৩৬ জন। এদের মধ্যে হিজড়া ভোটার ১০ জন।
 
এ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। কিন্তু, সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন। 

/এএজে/এবিএম/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
কোন বিপদের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম