গুলিস্তানে বাড়তি দামে নতুন নোট কেনার হিড়িক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ মার্চ ২০২৬, ১৬:২৫আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১৬:২৫

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর গুলিস্তান এলাকায় নতুন টাকার নোট কেনাবেচা বেড়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ফুটপাতজুড়ে বসেছে নতুন নোটের অস্থায়ী বাজার, আর সেখানে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গুলিস্তানের প্রধান সড়কের পাশেই সারি করে বসেছেন বিক্রেতারা। কারও সামনে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সাজানো, আবার কেউ প্যাকেট আকারে বিক্রি করছেন। ক্রেতারা নোট হাতে নিয়ে উল্টেপাল্টে দেখছেন, দরদাম করছেন, তারপর কিনে নিচ্ছেন পছন্দমতো বান্ডিল।

ঈদের সময় নতুন নোট দিয়ে সালামি দেওয়ার প্রচলন এখনও দেশের ঘরে ঘরে রয়েছে। বিশেষ করে শিশুদের কাছে নতুন নোটের আকর্ষণ আলাদা। তাই ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নতুন টাকার চাহিদা।

গুলিস্তানে বাড়তি দামে নতুন নোট কেনার হিড়িক

বিক্রেতারা জানান, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোটের চাহিদা সবচেয়ে বেশি। তবে এসব নোট কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। অনেক ক্ষেত্রে ১০০ টাকার নতুন নোট কিনতে দিতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

কয়েকজন ক্রেতা জানান, ব্যাংক থেকে সহজে নতুন নোট পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে বাড়তি দামে গুলিস্তান থেকেই কিনতে হচ্ছে। তবে শখের জন্য হলেও ঈদের দিনে নতুন নোট দেওয়ার আনন্দ তারা ছাড়তে চান না।

/এসএনএস/এম/
সম্পর্কিত
আপনার হাতে থাকা টাকার মূল্য কতটা কমে গেছে জানেন?
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
টার্গেট পশুর হাট: অনলাইনে অর্ডার করলেই মিলছে জালনোট
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের