জুমাতুল বিদায় রাজধানীর মসজিদে মুসল্লিদের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ মার্চ ২০২৬, ১৫:০০আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৫:০০

পবিত্র রমজান মাসের শেষ জুমা উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের ব্যাপক সমাগম দেখা গেছে। শুক্রবার (২০ মার্চ) জুমাতুল বিদাকে কেন্দ্র করে আজকের জুমার নামাজে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে মসজিদে আসেন।

জুমার নির্ধারিত সময়ের আগেই বায়তুল মোকাররম মসজিদের ভেতরের অংশ পূর্ণ হয়ে যায়। পরে মুসল্লিরা আশপাশের সড়ক ও খোলা জায়গায় কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। শুধু বায়তুল মোকাররম নয়, ঢাকার প্রায় সব মসজিদেই শেষ জুমাকে ঘিরে এমন চিত্র দেখা যায়।

রমজানের শেষ জুমা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হওয়ায় প্রতিবছরের মতো এবারও এটি বড় ধর্মীয় সমাবেশে পরিণত হয়।

জুমার খুতবায় ইমামরা রমজানের শিক্ষা আত্মস্থ করা, তাকওয়া অর্জন এবং সাম্যের চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

/এসএনএস/এম/
সম্পর্কিত
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
মুঘল স্থাপত্যের নীরব সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ বছরের পুরোনো আরিফাইল মসজিদ
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’