‘হাদি হত্যার আসামিকে দেশে এনে সাজা দেওয়াই সর্বোচ্চ অগ্রাধিকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৬, ১৭:১৫আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৭:২৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘‘হাদি হত্যার আসামিকে দেশে ফিরিয়ে আনা এবং যথাযথ সাজা দেওয়াটা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’’

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, ‘‘বিষয়টি নিয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কার্যক্রম চলছে। গ্রেফতারকৃত দুই আসামির তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কাছে দিলে আমরা ভারতের সঙ্গে আলোচনা করে প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করছি শিগগিরই কন্স্যুলার এক্সেস পাব। আমাদের যোগাযোগ ও সমন্বয় অব্যাহত আছে এবং আমরা বিষয়টি পুশ করছি।’’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘যেহেতু বাংলাদেশের নাগরিক নিহত হয়েছে, তাই হত্যাকারী যদি ভারতে থাকে বা গ্রেফতার হয়ে থাকে, তাকে দেশে ফিরিয়ে আনা এবং বিচার নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইনশাআল্লাহ, হাদি হত্যার বিচারের বিষয় আমরা নিশ্চিত করব।’’

/এসও/এমএএল/
সম্পর্কিত
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
এটা আমাদের আলোচনার বিষয় না, মমতার বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম