ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশিদের সৌদি ছাড়ার সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ মার্চ ২০২৬, ২০:৩২আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২০:৩২

সৌদি আরবে ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হলেও তারা দেশটি ত্যাগ করতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সৌদি সরকার।

বুধবার (২৫ মার্চ) সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, কিন্তু এখনও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তারা আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়তে পারবেন। এ সময়ের মধ্যে যেকোনও দিন টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।

এক্ষেত্রে কোনও ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই দেশটি ত্যাগের সুযোগ থাকবে বলে জানিয়েছে দূতাবাস।

দূতাবাস আরও জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসাধারীদের ১৮ এপ্রিলের আগেই সৌদি আরব ত্যাগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশটি ত্যাগ না করলে পরবর্তী সময়ে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।

/এসও/এম/
সম্পর্কিত
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
সর্বশেষ খবর
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
ইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
হিজড়া নেত্রীর ঘরে ৩ ঘণ্টা অবস্থান করা সেই যুবককে খুঁজছে পুলিশ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’