সংসদকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ডেপুটি স্পিকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ মার্চ ২০২৬, ২১:১০আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২১:১০

গণতন্ত্রের সঠিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (২৫ মার্চ) বিকালে সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রতিনিধি দলে ছিলেন জন জোসেফ লিস (যুক্তরাষ্ট্র), নানাদ মারিঙ্কোভিচ (সার্বিয়া) ও মারিয়া চৌধুরী (বাংলাদেশ)।

বৈঠকে ডেপুটি স্পিকার জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাবে তার পরিকল্পনা তুলে ধরেন।

প্রতিনিধিদল সংসদের কার্যক্রম, গবেষণামূলক প্রকল্প চালু, সংসদের সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ, লেজিসলেটিভ ও প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন, সংসদীয় কমিটির সংখ্যা ও কার্যক্রম জোরদার, জবাবদিহিতা বৃদ্ধি, সংসদের ইতিহাস ও ঐতিহ্য, বাজেট বরাদ্দ, সরকারি হিসাব কমিটির কার্যক্রম এবং বিরোধীদলের ওয়াকআউটের রীতি নিয়ে আলোচনা করে।

ডেপুটি স্পিকার বলেন, গণতন্ত্রের চর্চা শক্তিশালী করতে সংসদকে আরও কার্যকর ও গতিশীল করা প্রয়োজন।

প্রতিনিধিদল তার বক্তব্যে সন্তোষ ও আশাবাদ প্রকাশ করে।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমকে/এম/ 
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম