শহীদ মিনারে আলোর মিছিল করেছে কয়েকটি সংগঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৬, ০৭:১২আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৭:১২

স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আলোর মিছিল’ কর্মসূচি পালন করেছে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয় কর্মসূচিতে উদীচী, ছায়ানট, ‘আমরা একাত্তর’ এর পাশাপাশি আরও কয়েকটি সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

তারা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কর্মসূচি পালন করতে না পেরে পরে সন্ধ্যা সাড়ে ৭টায় জগন্নাথ হল সংলগ্ন গণকবরে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধা জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা শফিকুল আলম বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও ত্যাগের কারণেই আজকের স্বাধীন দেশ সম্ভব হয়েছে, যা অনেকেই ভুলতে বসেছে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনাকে যথাযথভাবে ধারণ করতে পারেনি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, স্বৈরাচারের পতন চাইলেও একাত্তরের আদর্শ বিসর্জন দেওয়া বা স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় বসানো কখনোই গ্রহণযোগ্য নয়।

/এফআর/
সম্পর্কিত
এমপিওভুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান
ভারতীয় হওয়ার মধ্যে বিশেষ কিছু আছে: শাহরুখ খান
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ‘লালকার্ড’ প্রদর্শন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ সেপ্টেম্বর, ২০২৬)
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়, গ্রেফতার ৪
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান