স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাক, থানায় মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৬, ২০:১৭আপডেট : ২৮ মার্চ ২০২৬, ২০:১৭

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্ন’র গ্রাহক তথ্য হ্যাকের ঘটনা ঘটেছে। গত আগস্টে হ্যাকাররা গ্রাহক তথ্য প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার দাবি করেছিল বলে জানিয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় মামলা করেছে প্রতিষ্ঠানটি। 

শনিবার (২৮ মার্চ) স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তথ্য হ্যাক হওয়ার ঘটনায় আমরা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করছি। এছাড়া বিষয়টি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকেও জানানো হয়েছে। সেখান থেকেও পরিপূর্ণ সহযোগিতার কথা বলা হয়েছে।”

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান বলেন, “স্বপ্ন’র লোকজন থানায় এসেছেন। তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।”

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে স্বপ্ন’র গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়। 

এ বিষয়ে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, গত বছরের ২০ আগস্ট আন্তর্জাতিকভাবে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ সদস্যরা দেড় মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দাবি করে। কিন্তু, সাইবার অপরাধীদের অযৌক্তিক ও বেআইনি দাবির কাছে স্বপ্ন কোনও ধরনের আপোষ করেনি। সাব্বির হাসান নাসির বলেন, “আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, অপরাধীদের সঙ্গে কোনও প্রকার আর্থিক আপোষ করা আমাদের প্রাতিষ্ঠানিক নীতি ও নৈতিকতার পরিপন্থি।”

তিনি বলেন, “ঘটনার পরপরই এ বিষয়টি আমরা এসিআই লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টকে জানায়। এসিআই লিমিটেডের পরিচালক এমআইএস’র তত্ত্বাবধানে এ হামলার বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ অডিট পরিচালনা করা হয়। নিবিড় বিশ্লেষণে সিস্টেমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়।”

দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে সমস্যা সমাধানে কাজ করছে জানিয়ে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, “ইতিমধ্যে সিস্টেম সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে, গ্রাহকদের যেকোনো সম্ভাব্য ফিশিং কল বা প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে স্বপ্ন। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি থেকে বলা হয়, অজানা বা সন্দেহজনক নম্বর থেকে আসা কল বা মেসেজে কোনও ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেনের তথ্য শেয়ার করবেন না। ফোনে আসা কোনও সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। স্বপ্ন থেকে ফোন করে কখনোই আপনার পাসওয়ার্ড বা ওটিপি জানতে চাওয়া হয় না।

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
হরমুজে ‘চাঁদাবাজি’, ইরানের সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
পশুর হাটে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি: ডিএনসিসি প্রশাসক
ধানকাটা মেশিনের মালিকের কাছে চাঁদা দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক