সাংবাদিক ফিরোজ আলম মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৬, ২২:১২আপডেট : ২৮ মার্চ ২০২৬, ২২:১২

ফেনী থেকে প্রকাশিত দৈনিক ‘সুপ্রভাত প্রতিদিন’র প্রকাশক ও সম্পাদক ফিরোজ আলম (৬০) মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় হৃদরোগ ইনস্টিটিউটে যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

অটোরিকশা চালক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দুপুর পৌনে ১টার দিকে তিনি সায়েদাবাদ জনপথ মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তখন ফিরোজ আলমসহ দু’জন তাকে হৃদরোগ ইনস্টিটিউটের জন্য ৫০০ টাকায় ভাড়া করেন। পরে শুধু ফিরোজ আলমকে নিয়ে রওনা দেন। পথিমধ্যে তিনি ছটফট করতে করতে দুই থেকে তিন মিনিটের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। পুলিশ ও স্থানীয়দের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান তিনি।

ফিরোজ আলম আশির দশকে দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি সোনালী ব্যাংকের চাকরিতে যোগ দেন। কিছুদিন আগে তিনি অবসরে যান। পরে দৈনিক সুপ্রভাত প্রতিদিন নামে একটি পত্রিকার ডিক্লারেশন নিয়ে আবারও তিনি সাংবাদিকতা শুরু করেন। তিনি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য ছিলেন।

 

/এআইবি/জেইউ/এবিএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম