অ‍্যাটর্নি অফিসের দুর্নীতি নিয়ে অ‍্যাটর্নি জেনারেলের কড়া বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৬, ১৬:৩১আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৬:৩১

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে রবিবার (২৯ মার্চ) নিজের প্রথম কর্মদিবসে অ‍্যাটর্নি কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন নতুন অ্যাটর্নি জেনারেল।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না।

অ্যাটর্নি জেনারেল বলেন, অবাধ তথ্য প্রবাহে আমি বিশ্বাস করি। কিন্তু অপতথ্য বা এআইয়ের মাধ্যমে ভুল তথ্য প্রবাহ বন্ধে সতর্ক থাকতে হবে।

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন জানিয়ে তিনি বলেন, আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবো। বিশ্বাস করি, তিনি আমার অনুরোধ বিবেচনা করবেন।

আরেক প্রশ্নের জবাবে অ‍্যাটর্নি জেনারেল বলেন, ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করি। কিন্তু অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না। রাষ্ট্র ও জনগণের স্বার্থে আমি কাজ করবো। আমার নিরপেক্ষ আদর্শের জায়গায় আমি অটল থাকবো। ফলে কোনও তদবির বা দুর্নীতিকে আমি সুযোগ দেবো না।

ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, যেন কারও বিচার বাধাগ্রস্ত না হয়। এছাড়া তরুণ আইনজীবীদের যত দ্রুত বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণেও সাহায্য করতে চাই।

/বিআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম