কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৬, ১৯:৪৪আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৯:৪৪

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছেন জনতা ও একদল শিক্ষার্থী। রবিবার (২৯ মার্চ) বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশের সোপর্দ করে তারা।

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নেয়। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো আমরা খোঁজ নিচ্ছি।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ) তার ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের যৌথ প্রচেষ্টায় আর এস ফাহিমকে ধরে শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।’

অপরদিকে আটক হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আর এস ফাহিম চৌধুরী। পোস্টে তিনি নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি এই ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মব’ হিসেবে আখ্যায়িত করেছেন।

পোস্টে তিনি লিখেছেন, উদ্দেশ্যপ্রণোদিত এই মব করে যা করার চেষ্টা হচ্ছে, আল্লাহর কাছে ছাড়া বলার মতো কিছু নেই। সত্য উন্মোচিত হবেই একদিন, আমাকে নিয়ে গিয়ে সত্য কখনও চাপানো যাবে না। দোয়া প্রার্থী।

আন্দোলনের সময় নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আন্দোলনের পক্ষে থেকেও আমার সঙ্গে যা হলো, তার সত্য একদিন প্রকাশ হবে। আমার সব কার্যক্রম আমার পেজেই থাকলো, বিচারটা আপনারা কইরেন।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম