আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ছাড়া কালো রংয়ের ওয়াকিটকি নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ০৯:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১১:০৬

কালো ওয়াকিটকি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি ) কালো রংয়ের ওয়াকিটকির অবাধ ব্যবহার বন্ধ করতে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ছাড়া আর কেউ এই কালো রংয়ের ওয়াকিটকি ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি ও বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানে বিভিন্ন প্রয়োজনে ওয়াকিটকির ব্যবহার বেড়ে যাওয়ায় বিটিআরসি এই সিদ্ধান্ত নিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ ওয়াকিটকি ব্যবহার করলে তাদের কালো রংয়ের পরিবর্তে অন্য রংয়ের ওয়াকিটকি ব্যবহার করতে হবে।
বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের এক কর্মকর্তা জানান, সহজে যোগাযোগের সুযোগ এবং টেলিকম রেগুলেটরের কাছ থেকে অনুমোদন নিয়ে যে কারও ওয়াকিটকি ব্যবহারের সুযোগ থাকায় এর ব্যবহার দিন দিন বাড়ছে। তিনি বলেন, ‘আমরা কালো রংয়ের ওয়াকিটকি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছি যাতে সাধারণ মানুষ সহজেই তাদের চিনতে পারে।’
তিনি জানান, সরকারি অন্যান্য সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান রেডিও ফ্রিকোয়েন্সি ভিত্তিক এই ডিভাইস ব্যবহার করতে পারবে। তবে টেলিকম রেগুলেটরের অনুমোদন নিয়ে অন্য রংয়ের ওয়াকিটকি বেছে নিতে হবে।
বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কালো রংয়ের ওয়াকিটকির ব্যবহার সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কালো রংয়ের  ওয়াকিটকির জন্য টেলিকম রেগুলেটর নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি ) দেবে না। এখন যে সব কালো রংয়ের ওয়াকিটকি আছে এগুলোর মেয়াদ শেষ হওয়ার পরে এ রংয়ের ওয়াকিটকির ব্যবহার কমে আসবে।

বিটিআরসি নির্দেশনায় বলা হয়েছে, যে কোনও ব্যক্তি বা কোম্পানিকে রেডিও ফ্রিকোয়েন্সি সরঞ্জাম আমদানির জন্য প্রথমে টেলিকম রেগুলেটরের কাছে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করে এনওসি নিতে হবে।

বিটিআরসি কর্মকর্তা বলেন, বিভিন্ন বাস কোম্পানি, বেসরকারি নিরাপত্তা সংস্থা, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, সিটি করপোরেশন, ওয়াসা এবং অন্যান্য প্রতিষ্ঠান ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করছে।

বাস কোম্পানিগুলো রাজধানী জুড়ে যোগাযোগ সুবিধার জন্য শক্তিশালী ওয়াকিটকি ব্যবহার করছে।

পাশাপাশি ওয়াকিটকি ডিভাইস দেখিয়ে দুষ্কৃতকারীরা আইন-শৃঙ্খলা সংস্থার নামে অপরাধ কার্যক্রম চালাচ্ছে বলে বিটিআরসি কর্মকর্তা অভিযোগ করেন। সূত্র: বাসস।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম