জুলাই শহীদ মীর মুগ্ধের চিকিৎসাধীন বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১৭:৫৪আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৭:৫৪

জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুর ২টায় (৩১ মার্চ) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এসময় তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন তিনি।

একইসঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তাও তুলে দেন মীর মুগ্ধের পরিবারের হাতে। দায়িত্ব নেন চিকিৎসারও। এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর সঙ্গে উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, প্রফেসর ডা. মো. খালেকুজ্জামান, প্রফেসর ডা. মো. মহসীন হোসেন, প্রফেসর ডা. তৌফিকুজ্জামান, প্রফেসর ডা. আশরাফ, সহযোগী অধ্যাপক ডা. এটিএম নূরন্নবী, সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ডা. শ্যামল, সহকারী অধ্যাপক ডা. সারোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মাহবুব হাসান রিপন, সহকারী পরিচালক ডা. মেজবাহ, ডা. মো. সামিউর রহমান, ডা. হাসিবুল ইসলাম, ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদল নেতা আজহারুল ইসলাম হামীম, মো. আমান উল্লাহ এবং অপু দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ মার্চ শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের হার্টে রিং পরানো হয়। এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী