বায়তুল মোকাররম এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার ৬, বিভিন্ন মেয়াদে সাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ১৮:৫১আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২০:৪৩

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ইদ্রিস আলী (৪২), রুহুল আমিন (৪০), জহিরুল ইসলাম (২৯), ফিরোজ উদ্দিন (৩৭), শাহজাহান (২৯) ও রাশেদুল ইসলাম (২০)।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পল্টন থানা পুলিশ। পরে তাদের বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত বিভিন্ন মেয়াদে সাজা দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়তুল মোকাররম এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে পল্টন থানা পুলিশের সদস্যরা আকস্মিক অভিযান চালায়। এ সময় ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সুইচ গিয়ার ৩৫টি, বিভিন্ন ধরনের চাকু ১৩ টি, চাইনিজ কুড়াল ৩টি, চাইনিজ হাতুড়ি ৩টি, শক গান ৫টি ও পাঞ্জা ৫টি উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছিলেন বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বুধবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ৫৪ জন গ্রেফতার

এদিকে, মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

আরিফা আখতার প্রীতি জানান, যাত্রাবাড়ী থানা পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, নয় পিস ইয়াবা ও ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

এছাড়া হাজারীবাগ থানা পুলিশ মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আরিফা আখতার প্রীতি জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান চলবে বলে জানান তিনি।

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৬১

অপরদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেফতার করে ডিএমপির তেজগাঁও বিভোগের পুলিশ সদস্যরা। 

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১১ জন, পুরাতন মামলায় ৩ জন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জন আসামি রয়েছেন। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম