অর্থ আত্মসাৎ মামলা

চূড়ান্ত বিচারে সাবেক রাষ্ট্রদূত নাজিমের সাজা বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১২:৪৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১২:৪৭

চূড়ান্ত বিচারে সাবেক রাষ্ট্রদূত নাজিমের সাজা বহাল রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের দায়ে সাবেক রাষ্ট্রদূত এ কে এম নাজিমউল্লাহ চৌধুরীকে হাইকোর্টের দেওয়া তিন বছরের সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি  থেকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিভিত্তিতে আরব আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ পান নাজিমউল্লাহ চৌধুরী। এ সময় অফিস ভাড়া ও অন্য কর্মচারীদের বেতনের নাম করে ২০ লাখ দুই হাজার ২৯৯ টাকা তিনি আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে এ বিষয়ে ২০০৮ সালের ১৪ মে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ হিল জাহিদ। একই বছর ৬ নভেম্বর বিচারিক আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ২২ লাখ টাকা জরিমানা করেন। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট তার সাজা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর কারাদণ্ড ও ৬ লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা জরিমানা ধার্য করেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন নাজিমউল্লাহ চৌধুরী। শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের সাজা বহাল রাখেন। 

/ইউআই  /এপিএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম