আগারগাঁওয়ে দুই প্রতিষ্ঠান থেকে ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ১৬:১২আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৬:১২

রাজধানীর আগারগাঁও এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই প্রতিষ্ঠানের মালিককে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটি থেকে ১৫৮ লিটার অকটেন ও ১৩৮ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। পরে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

স্বীকারোক্তির ভিত্তিতে প্রতিষ্ঠান দুটি দোষী সাব্যস্ত হয় এবং মালিকদের মোট ২ হাজার টাকা জরিমানা ও মৌখিক সতর্কতা দেওয়া হয়।

র‌্যাব-২ জানিয়েছে, জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান