নয়াবাজারে যুবদল সদস্য গু‌লি‌বিদ্ধ 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৩আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৩

রাজধানীর কোতোয়ালি থানাধীন নয়াবাজার পার্ক এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাসেল (৩১) নামে এক যুবদল সদস্য গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (৩ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে তার স্বজনরা অন্যত্র নিয়ে যান। 

আহত রাসেলের বাসা শ্যামপুরের আরশিন গেট এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ আলী। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হওয়ার পর স্বজনরা উন্নত চিকিৎসার কথা বলে তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছেন। 

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, নয়াবাজার পার্ক এলাকায় কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। 

/এআইবি/এসএন‌কে/এসটি/  
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম